ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৭ কোটি ৬৮ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত সাত কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৭০২ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে চার কোটি ৫৫ লাখ ৯১ হাজার ১৩০ জন পেয়েছেন প্রথম ডোজ। তিন কোটি ১২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ১৩ লাখ ২০ হাজার ৬১০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৯ লাখ ৩ হাজার ৬০ জন পেয়েছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫৫০ জন। টিকাগুলো হলো- চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনার টিকা পেতে ছয় কোটি ২৪ লাখ ৯৮ হাজার ১০২ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা