স্বাস্থ্য

চট্টগ্রাম এভারকেয়ারে স্ট্রোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও স্ট্রোক এর গুরুত্ব তুলে ধরার জন্য এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি সচেতনামূলক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) হাসপাতাল অডিটরিয়ামে দুপুর ২ টায় অনু|ষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য নিউরোলজিস্টগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। প্রফেসর ডা. খোকন কান্তি দাস বলেন, চট্টগ্রাম এ ইন্টারভেনশনাল নিউরোলজি কার্যক্রম এর স্বল্পতা রয়েছে, এই স্বল্পতা কাটিয়ে ওঠার লক্ষে নতুন প্রজন্মের স্নায়ুবিদ বিশেষজ্ঞদের এগিয়ে আসার জন্য গুরুত্ব আরোপ করেন।

সচেতনামূলক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্য সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টা আমাদের প্রতিশ্রুতির একটি অংশ।’

থ্রোম্বোলাইসিস ও মেকানিকাল থ্রোমবেক্টোমি এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শিরাজী শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, কনসালট্যান্ট, নিউরোলজি, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

উল্লেখ্য, পরবর্তীতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর ক্যাথল্যাব এ ডা. শিরাজী ও তার দল প্রথম বারের মতো Digital Subtraction Angiogram (DSA) সম্পন্ন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা