স্বাস্থ্য

হৃদরোগ হাসপাতালে পানি সংকট কমেনি

নিজস্ব প্রতিবেদক: তিনদিনেও পানির সংকট কমেনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এতে চরম দুর্ভোগে রয়েছে রোগীরা। শনিবার (৩০ অক্টোবর) সকালে হাসপাতালটির কিছু অংশে পানি এসেছে। তবে হাসপাতালের পরীক্ষাগার ও অস্ত্রোপচার কক্ষে পানি নেই।

গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন জানান, পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাশের কিডনি ইনস্টিটিউট থেকে পাইপের মাধ্যমে জাতীয় হৃদরোগ হাসপাতালে সাময়িকভাবে পানি সরবরাহের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার ভোর থেকে হাসপাতালটিতে পানির সংকট শুরু হয়। পানি না থাকার বিষয়টি রোগীর স্বজনেরা জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টারদের। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে হাসপাতালের কর্মচারীরা সেখানকার পাম্পে গিয়ে দেখেন, সেখানে পানির বদলে বালু উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষ তখন গণপূর্তের প্রকৌশলীদের বিষয়টি জানান।
প্রকৌশলীরা সরেজমিন অনুসন্ধান করে জানান, গভীর নলকূপে পানির স্তর নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানি উঠছে না। এর বদলে বালু উঠছে।

গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন গতকাল শুক্রবার জানিয়েছিলেন, স্থায়ী সমাধানের জন্য নতুন করে গভীর নলকূপ খনন শুরু হয়েছে। এ কাজ শেষ করতে আরও পাঁচ থেকে সাত দিন সময় লাগবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা