করোনাভাইরাস
স্বাস্থ্য

১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা মহামারির তাণ্ডব এখনো চলছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবিসি, আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

টিকাদান কর্মসূচির ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া অবশ্যই দরকার বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। টিকা বৈষম্যের কঠোর সমালোচনাও করেন তিনি।

গোটা বিশ্বে স্বাস্থ্যকর্মী রয়েছেন ১৩ কোটি ৫০ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, পরিসংখ্যানের তথ্য-উপাত্ত থেকে জানা যাচ্ছে যে, ১১৯টি দেশের মধ্যে গড়ে পাঁচজনের মধ্যে দুইজন করোনা টিকার পুরোপুরি ডোজ সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, অবশ্যই এটি বিস্তর পার্থক্য আঞ্চলিক এবং ধনী দেশগুলোর তুলনায়। তিনি তুলনা করে বলেন, আফ্রিকায় ১০ জনে একজন পুরোপুরি টিকা নিয়েছেন যা অন্য আটটি ধনী দেশের তুলনায় অনেক কম।

এর আগে, ডব্লিউএইচওর আরেক শীর্ষ কর্মকর্তা ড. ব্রুস এইলওয়ার্ড বলেন, টিকা বণ্টনে সমতা না আসায় মহামারি আরও একবছর স্থায়ী হতে পারে।

ড. ব্রুস এইলওয়ার্ড বলেছেন, টিকার দুষ্প্রাপ্যতার কারণে করোনা সংকট ২০২২ সালেও অনেক দিন ধরে চলতে পারে।

জানা গেছে, আফ্রিকায় জনগোষ্ঠীর পাঁচ শতাংশেরও কম টিকা পেয়েছে, যেখানে বেশিরভাগ দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ টিকা পেয়ে গেছে।

করোনার যা টিকা উৎপাদন করা হয়েছে, তার বিপুল সংখ্যক ডোজই ব্যবহার করেছে উচ্চ আয়ের এবং মধ্যম আয়ের উপরের দিকে থাকা দেশগুলো। বিশ্বে এ পর্যন্ত যত ডোজ টিকা দেওয়া হয়েছে, আফ্রিকা পেয়েছে তার মাত্র দুই দশমিক ছয় শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা