স্বাস্থ্য

আসছে করোনার ক্যাপসুল ‘মলনুপিরাভির’

আন্তর্জাতিক ডেস্ক: শিগগিরই বাজারে আসছে করোনাভাইরাস প্রতিরোধ প্রতিষেধক হিসেবে অ্যান্টিভাইরাল ক্যাপসুল ‘মলনুপিরাভির’। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক ক্যাপসুলটি নিয়ে আসছে ।

জানা গেছে, এরই মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তত ৮টি দেশ বা অঞ্চল ক্যাপসুলটি কেনার চুক্তি করে ফেলেছে বা কেনার আলোচনায় করছে। এসব দেশের মধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া আছে। চলতি বছরের শেষদিকে অনুমোদন দেওয়া হতে পারে। কম আয় বা দরিদ্র দেশগুলোকে এ ক্যাপসুল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।

উদাহরণ হিসেবে স্বাস্থ্য সংস্থাগুলো বলছে, আফ্রিকার জনসংখ্যার মাত্র ৫ শতাংশকে টিকার আওতায় নেওয়া হয়েছে। যা উন্নত দেশগুলোতে ৭০ শতাংশের ওপরে। তবে, এটাও ঠিক নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রচুর পরিমাণ ওষুধ পৌঁছানোর জন্য এটি (ক্যাপসুল) যথেষ্ট নয়।

অন্যদিকে, একটি বড় ক্লিনিকাল ট্রায়ালে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনার পরে ১১ অক্টোবর ‘মলনুপিরাভির’ জরুরি ছাড়পত্রের জন্য আবেদন করেছিল মার্ক। এর ফলে রিজব্যাক বায়োথেরাপিউটিক্স তৈরি ওষুধটি ডিসেম্বরের মধ্যেই অনুমোদন পেতে পারে।

রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেন্ডি হলম্যান এক বিবৃতিতে বলেছেন, তিনি আশা করছেন যে ওষুধটি মহামারি করোনা নিয়ন্ত্রণে গভীর প্রভাব ফেলতে পারবে।

মার্ক বলছে, এ বছর ১০ মিলিয়ন কোর্স ক্যাপসুল তৈরির পরিকল্পনা করা হচ্ছে, দিনে দুবার করে পাঁচদিন সেবন করা যাবে। পরের বছর আরও ২০ মিলিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে।

অনুমোদন পাওয়ার আগেই এ ক্যাপসুল সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশ তৎপর হতে শুরু করেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ করোনার টিকা সংগ্রহের ব্যাপারে ধীর গতিতে কাজ করেছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার তারা নতুন ক্যাপসুল অনুমোদন পাওয়ার আগেই কেনার চুক্তি করার জন্য ছুটছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা