ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)
স্বাস্থ্য

মমেকে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।

শনিবার (১৬ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ করোনা ওয়ার্ডে ৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫২ নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।

এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৬৯ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা