রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

রামেকে মৃত্যু পাঁচ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন, রাজশাহীর একজন এবং নাটোরের একজন রয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) সকাল নয়টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৮৩ জন।

বর্তমানে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৯ জন, নওগাঁর ছয়জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার চারজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন নয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি উনিশজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ষোলজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন পনেরোজন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২৫ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে পাঁচজনের।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা