স্বাস্থ্য

চট্টগ্রামে মৃত্যু এক, আক্রান্ত ২৫

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন এক হাজার ৩১২ জন।

এসময়ে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫০ জনে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে পাঁচজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাব এবং অ্যান্টিজেন টেস্টে দুজন করে মোট ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা