স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ২২১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন। ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৪৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ২০ হাজার ১২৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর চলতি মাসের ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৯৩২ জন রোগী। চলতি মাসে মারা গেছেন ৭ জন। ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৯৬৭ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৭৯৫ জন। অন্যত্র ১৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৪ জন, বিজিবি হাসপাতালে একজনসহ মোট ৬৭ রোগী ভর্তি হয়েছেন। এই ৬৭ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টি হলে আবারও জন্ম নেবে এডিস মশা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা