প্রতীকী ছবি
স্বাস্থ্য

৮৪ শতাংশ শিক্ষার্থীর মানসিক সমস্যা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৮৪ শতাংশের বেশি শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছেন। পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন ৪ ভাগের ৩ ভাগ শিক্ষার্থী। এই প্রবণতা সবচেয়ে বেশি গ্রামে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে।

রোববার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশনের এক জরিপে এসব চিত্র উঠে এসেছে।

গত ১২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের ৯২ কলেজ-বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৫৫২ শিক্ষার্থীর ওপর এই জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, করোনা মহামারিতে প্রায় ৮৪.৬ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এরমধ্যে গ্রামে বাস করা শিক্ষার্থীদের বিষণ্ণতার হার বেশি। আর মেয়ে শিক্ষার্থীরা বিষণ্ণতায় ভোগেন বেশি।

আচঁল ফাউন্ডেশন জানিয়েছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন।

এসব শিক্ষার্থীদের প্রায় ৬১ শতাংশ মেয়ে। এরমধ্যে একজন তৃতীয় লিঙ্গে। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের বয়স ছিল ১৮-২৮ বছর। এরমধ্যে ১৮ থেকে ২৩ বছর বয়সীই বেশির ভাগ।

জরিপে দেখা যায়, করোনা সময়ে পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন ৭৫.৫ শতাংশ শিক্ষার্থী। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পাঠ্যবইয়ের প্রতি বিমুখতা তৈরি হয়েছে। আর দুই হাজার ৫৫২ জন শিক্ষার্থীদের মাঝে ৮৪.৬ শতাংশ শিক্ষার্থীই বিষণ্ণতায় ভুগেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা