স্বাস্থ্য

সংক্রমণ হ্রাস বিভাগের শীর্ষে সিলেট

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে সংক্রমণের হার দ্রুত কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিলো মাত্র ০.৮০ শতাংশ। যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে নতুন করে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। দেশে এটিই এখন পর্যন্ত শীর্ষ সংক্রমণ হ্রাসের খবর।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার (৮ অক্টোবর) সকাল আটটার পর্যন্ত সিলেটে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা ১১৬৮ জনেই স্থির রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় দুইজন ও মৌলভীবাজারে চারজন শনাক্ত হন। ৭৪৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮০।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮১ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৪৬১ জন। ৪২ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা