স্বাস্থ্য

আমিরাতগামী কর্মীর করোনা টেস্টে ফ্রিতে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিমানবন্দরে আরব আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি সরকার দেবে। রোববার (৩ অক্টোবর) থেকে তা কার্যকর করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের করোনার পিসিআর টেস্ট করার জন্য নির্ধারিত ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, ৩ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে পিসিআর টেস্টের কোনও ফি আদায় না করার জন্য সংশ্লিষ্ট ল্যাবগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার অনুরোধ করা হলো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা