স্বাস্থ্য

শনিবার সাড়ে ৪ লাখ টিকাদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ করোনা টিকা এসেছে। এরমধ্যে পাঁচ কোটি ৭ লাখ ৩২৮ ডোজ প্রয়োগ হয়েছে। এ মুহূর্তে মজুত আছে ৬৯ লাখ ৪৪ হাজার ৭৫২ ডোজ । এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৫৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৭৪৩ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৭৩ ডোজ টিকা।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫১ হাজার ৪৪৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৫৪ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৭২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৮২ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৭২৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩ হাজার ৭৫৫ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৩০৪ জনকে। এ পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ১ লাখ ৭১ হাজার ৮৮৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা