স্বাস্থ্য

সিএমএইচে চিকিৎসাধীন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

গত দুইদিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন আছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পুরনো অ্যাজমা সমস্যা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছে তিনি।

আজ (৩ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান বিচারপতির অসুস্থতার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি সুস্থ। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যথারীতি তার শারীরিক পরীক্ষা করেন। তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।

গত দুই দিনে হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তাই প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনও অবকাশ নেই বলে প্রশাসন তাদের বার্তায় জানিয়েছে।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, করোনা পরীক্ষায় প্রধান বিচারপতির নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত নন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা