ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

রাজশাহীতে পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

এদিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে প্রাণ হারিয়েছেন। আর করোনা নেগেটিভ হয়েও প্রাণ হারিয়েছেন নওগাঁর একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় আরেকজন মারা গেছেন। এই এক দিনে তিনজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২৪। বর্তমানে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা