এক নারীর শরীরে করোনার টিকা পুশ করছেন স্বাস্থ্যকর্মী। ফাইল ফটো
স্বাস্থ্য

সাড়ে ৩ কোটি ছাড়ালো টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মোট তিন কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ ডোজ কোভিড-১৯ টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে দুই কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ জন প্রথম ডোজ এবং এক কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ পর্যন্ত প্রথম ডোজ নেওয়া এক কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৬৮০ পুরুষ এবং ৯১ লাখ ৪৩ হাজার ৬৯৮ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৮১ লাখ ৪৩ হাজার ৭২৬ পুরুষ এবং ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪৬ নারী।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ২৩ লাখ ৫৫ হাজার ২৫৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ৩১১ ডোজ প্রয়োগ হয়েছে। এক কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৯৯৬ ডোজ প্রয়োগ হয়েছে চীনের সিনোফার্মের টিকা। মডার্নার টিকা ৪৮ লাখ ৫৯ হাজার ২৮৭ ডোজ প্রয়োগ হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত করোনার টিকা পেতে চার কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা