স্বাস্থ্য
গবেষণা জরিপ

ডেল্টায় অধিক কার্যকর মডার্না

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরন ঠেকাতে সবচেয়ে বেশি কার্যকর মর্ডানার টিকা। যুক্তরাষ্ট্রের তৈরি এই টিকা নেওয়া ব্যক্তিরা ডেল্টায় সংক্রমিত হলেও তাদের শারীরিক অবস্থা গুরুতর হচ্ছে না। আর হাসপাতালে ভর্তি হতে হচ্ছে মাত্র ৫ শতাংশকে। সুস্থ্য হয়ে উঠছেন অন্য টিকা নেওয়া ব্যক্তিদের থেকে দ্রুত সময়ে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এক সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছে। গত জুন, জুলাই ও আগস্টে যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষার এই তিন মাসে আমেরিকায় করোনার সংক্রমণের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল ডেল্টার।

যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান ফাইজারের তৈরি টিকা ডেল্টা ঠেকাতে মডার্নার চেয়ে পিছিয়ে রয়েছে। ফাইজার টিকা নেওয়া ব্যক্তিরা ডেল্টায় সংক্রমিত হলে ৮০ শতাংশ ভয় কম। এই টিকা নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না বলেও জানায় জরিপ। এই দুই টিকার চেয়ে অনেক পিছিয়ে জনসন অ্যান্ড জনসনের টিকা। জনসনও মার্কিন ওষুধ কোম্পানি।

ডেল্টার সংক্রমণ ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের টিকার সাফল্য মাত্র ৬০ শতাংশ বলে জরিপে দাবি করা হয়েছে।

সিডিসি ১৮ বা তার বেশি বয়সী ৩২ হাজারের বেশি মানুষকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। এর মধ্যে মডার্না, ফাইজার কিংবা জনসন অ্যান্ড জনসনের যে কোনো একটি করোনা টিকা নেওয়া ব্যক্তিরা যেমন ছিলেন, ঠিক তেমনি করোনার কোন টিকাই নেননি এমন মানুষজনকেও অন্তর্ভূক্ত করা হয়েছিল সমীক্ষায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা