স্বাস্থ্য

পুরুষের চেয়ে নারীর মৃত্যু দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ জন ও মহিলা ৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু দাঁড়াল ২৬ হাজার ৬৮৪ জন। একই সময়ে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৬৩৯ জন। এ নিয়ে সংক্রমণের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অন্যদিকে আগের দিন ৭০ জনের মৃত্যু ও ২ হাজার ৭১০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। অতএব মৃত্যু ও সংক্রমণ শনাক্তের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৬ জনের মধ্যে বাসায় একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯৯টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এই সময়ে এসব ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৪৬৬টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

এদিকে আজকের পরিসংখ্যান অনুযায়ী মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৯.৬৯ শতাংশ। তবে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ, সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা