স্বাস্থ্য

ময়মনসিংহে আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় কোনো রোগী মারা যায়নি। তবে উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের আব্দুল খালেক (৫২) নামের একজন মারা গেছেন। গত আড়াই মাসে মমেক হাসপাতালে সর্বনিম্ন মৃত্যু।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ইউনিটটিতে মোট রোগী রয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৭ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা