স্বাস্থ্য

দুই ডোজ পেল ৭৪ লাখ ৪০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত করোনা টিকার দুই ডোজ পেয়েছেন ৭৪ লাখ ৪০ হাজার ১৬৯ জন। এক ডোজ পেয়েছেন ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জন। সবমিলিয়ে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকার প্রয়োগ হয়েছে।

এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫ লাখ ১৫ হাজার ৮৪৫ পুরুষ এবং ৭৭ লাখ ৭৩ হাজার ১৭৩ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৯৪ হাজার ৭৮৪ পুরুষ এবং ৩০ লাখ ৪৫ হাজার ৩৮৫ নারী।

রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৪০ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা ৯৬ হাজার ২৭০ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৭৯৬ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৩২ লাখ ৮ হাজার ৩৮১ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৯ লাখ ৩৬ হাজার ৩৩৫ পুরুষ এবং ৪২ লাখ ৭ হাজার ৪০৫ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৮ লাখ ৩২ হাজার ৪২৩ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ১১ হাজার ৩১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১৮ হাজার ৩৮০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১৪ হাজার ৪৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ১৭ হাজার ৯৫৫ এবং নারী ১৯ লাখ ৯৩ হাজার ৩৬২ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮২ হাজার ২৪৮ পুরুষএবং ১৪ হাজার ২২ নারী। এই টিকা নিয়েছেন ৫১ হাজার ৯৮৩ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ২৮৭ জন দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৬৩৯ এবং নারী ৭ হাজার ৩৪৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৬০৯ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৬৭৮ জন।

দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৮ হাজার ৮৯০ এবং নারী ৫২ লাখ ৭১ হাজার ৯০৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৯৮ লাখ ৪২ হাজার ৯৭৯ জন প্রথম ডোজ এবং ১৮ লাখ ৩৭ হাজার ৮১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৩ লাখ ৬৬ হাজার ৬৯ এবং নারী ৪৪ লাখ ৭৬ হাজার ৯১০ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১০ লাখ ৪২ হাজার ৮২১ জন পুরুষ এবং নারী ৭ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৮ লাখ ৮৩ হাজার ১৫৬ এবং নারী ১৩ লাখ ২৫ হাজার ২২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬১ হাজার ৬৩৩ জন প্রথম ডোজ এবং ৬ লাখ ৪৬ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪৬ হাজার ৭৫৭ এবং নারী ১০ লাখ ৭৪ হাজার ৮৭৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ৯৬ হাজার ৩৯৯ জন পুরুষ এবং নারী ২ লাখ ৫০ হাজার ৩৪৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা