স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ১, শনাক্ত ২৫২  

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন।ন এসব রোগীদের মধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন। ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৪২।

রোববার (২৯ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত মোট নয় হাজার ৮৫৭ জনের ডেঙ্গু ধরা পড়েছে, যার মধ্যে চলতি মাসে ধরা পড়েছে সাত হাজার ১৯৯ জনের। মোট শনাক্তের মধ্যে ৭৭১ জন ঢাকার বাইরের। এর আগে, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে, এক হাজার ২৩ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১৪৩ ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা