স্বাস্থ্য

২ কোটি ১৭ লক্ষাধিক টিকা প্রয়োগ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে মোট ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ কোভিড-১৯ টিকার প্রয়োগ করা হয়েছে। টিকার আওতায় এসেছে ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন। ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ প্রথম ডোজ এবং ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ নেওয়া পুরুষ ৯২ লাখ ৫ হাজার ৭২৭ এবং নারী ৬৫ লাখ ৯২ হাজার ২২৭। দ্বিতীয় ডোজ নেওয়া পুরুষ ৩৬ লাখ ৯৭ হাজার ৪৪৪ এবং ২২ লাখ ৩২ হাজার ৭৫২ নারী।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৫৮ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ৮১ লাখ ৩ হাজার ১১৪ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা ৯১ হাজার ৭৯০ ডোজ প্রয়োগ হয়েছ। মডার্নার টিকা ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৭ লাখ ৯৮ হাজার ৮৩১ পুরুষ এবং ৪০ লাখ ৯৭ হাজার ২২৭ নারী। এরমধ্যে ৫০ লাখ ৭৪ হাজার ২৫১ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩১ লাখ ৮৮ হাজার ৭৯১ পুরুষ এবং নারী ১৮ লাখ ৮৫ হাজার ৪৬০ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ৮৯ হাজার ৮৭৪ এবং নারী ৩৬ লাখ ১৩ হাজার ২৪০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৪ লাখ ৩৫ হাজার ৪১৩ জন প্রথম ডোজ এবং ৬ লাখ ৬৭ হাজার ৭০১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪১ লাখ ৬ হাজার ৫১১ এবং নারী ৩৩ লাখ ২৮ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ৮৩ হাজার ৩৬৩ জন পুরুষ এবং নারী ২ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৫২১ এবং নারী ১৩ হাজার ২৬৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪১ হাজার ৫৩৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৫ হাজার ২৭৩ জন পুরুষ এবং নারী ৬ হাজার ২৬২ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা প্রয়োগ হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ। এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৩৫ হাজার ৯৪৫ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯০ হাজার ৪৭৯ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৬ হাজার ৭০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪৫ হাজার ৯২৮ এবং নারী ১০ লাখ ৪৪ হাজার ৫৫১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯০ হাজার ১৭ জন পুরুষ এবং নারী ৫৬ হাজার ৬৯২ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা