স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আরও ১২ মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৭৭২ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) করোনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিলেন ৮৭৯ জন। মৃতদের মধ্যে ৮ জন নগরের বাসিন্দা, বাকি চারজন বিভিন্ন উপজেলার।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৭২ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৪৪৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে- লোহাগাড়া ৩, সাতকানিয়ায় ২৪ , বাঁশখালীতে ৮, আনোয়ারায় ৩৫, চন্দনাইশে ৮, পটিয়ায় ৮, বোয়ালখালীতে ৫৩, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৬২, ফটিকছড়িতে ২৬, হাটহাজারীতে ৭৫, সীতাকুণ্ডে ১৭ ও মিরসরাইয়ে ৭ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৯ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৮ হাজার ৩৩৮ জন। বাকি ২৪ হাজার ৩৪১ জন বিভিন্ন উপজেলার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা