স্বাস্থ্য

করোনায় এক রাতেই মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৬ আগস্ট মাত্র আট ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ছেলে হাসপাতালে ও মা বাড়িতে মারা গেছেন।

মারা যাওয়া দুজন হলেন আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের গ্রামের দুলাল মল্লিকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তাঁর ছেলে মিজান মল্লিক (২৭)। শনিবার দুপুরে জানাজা শেষে তাঁদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, জুলাই মাসের শেষের দিকে সেরাল গ্রামের দুলাল মল্লিক (৭০), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫৫), বড় ছেলে রমিজ মল্লিক (৩০) ও মিজান মল্লিকের (২৭) করোনার উপসর্গ দেখা দেয়। তাঁরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন আগে অবস্থার অবনতি হওয়ায় দুলাল মল্লিক (৭০) ও তাঁর বড় ছেলে রমিজ মল্লিককে (৩০) বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। চিকিৎসা শেষে বাবা ও বড় ছেলে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

স্থানীয় সূত্র জানায়, বাড়িতে চিকিৎসা চলছিল দুলাল মল্লিকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও ছোট ছেলে মিজান মল্লিকের (২৭)। শুক্রবার সন্ধ্যায় প্রতিবন্ধী মিজান মল্লিকের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিজান মল্লিক মারা যান। শুক্রবার দিবাগত রাত চারটার দিকে মিজানের মা সুফিয়া বেগম (৫৫) করোনার উপসর্গ নিয়ে মারা যান।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বক্তিয়ার আল মামুন বলেন, শুক্রবার করোনার উপসর্গ নিয়ে দুলাল মল্লিকের ছোট ছেলে মিজান মল্লিক আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্ত্রী বাড়িতে মারা যান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা