স্বাস্থ্য

চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১১১৪

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন ১৭ জন। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ১১৪ জন।
শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১১ টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭১২ জন ও বিভিন্ন উপজেলার ৪০২ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৬৬০ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৫ হাজার ৮১২ জন। আর বিভিন্ন উপজেলার ২২ হাজার ৮৪৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬০৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪২৮ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা