স্বাস্থ্য

টিকা নিয়েছেন ১৪৪২৬০৮৪ জন

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে এ পর্যন্ত করোনা টিকার আওতায় এসেছে ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ জন। বুধবার (৪ আগস্ট) টিকা নিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ১ কোটি ৯ হাজার ৯৫৩ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬০ লাখ ৪২ হাজার ২৪৭ এবং নারী ৩৮ লাখ ৩৯ লাখ ৬৭ হাজার ৭০৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে ২৮ লাখ ৯ হাজার ৮৩৬ জন পুরুষ এবং ১৬ লাখ ৬ হাজার ২৯৫ জন নারী। দেশের ১ কোটি ১ লাখ ৫১ হাজার ৪১৫ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। ৩২ লাখ ৩ হাজার ৫২৭ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। ৫৫ হাজার ৬৩১ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। আর ১০ লাখ ১৫ হাজার ৫১১ জন মডার্নার টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৮ লাখ ১২ হাজার ২৪৯ এবং নারী ১৩ লাখ ৯১ হাজার ২৭৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৩১ লাখ ২৪ হাজার ১৩৪ জন প্রথম ডোজ এবং ৭৯ হাজার ৩৯৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৭ লাখ ৭২ হাজার ৭৯৩ এবং নারী ১৩ লাখ ৫১ হাজার ৬৪১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৯ হাজার ৭৫৬ জন পুরুষ এবং নারী ৩৯ হাজার ৬৩৭ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ৫৫ হাজার ৬৩১ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। এদিকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখ ১৫ হাজার ৫১১ জন এই টিকা নিয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা