স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আরও ১৬ মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে আরও ১৬ জন মারা গেছেন। নতুন করে ১ হাজার ২৮৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে এ ভাইরাসে মৃত্যু ছাড়ালো ১ হাজার। শনাক্তের হার ৩৪ দশমিক ৯২ শতাংশ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৪৪ জন ও বিভিন্ন উপজেলার ৪৪১ জন রয়েছেন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ২০ জন, সাতকানিয়ার ১০ জন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার আটজন, চন্দনাইশের দুজন, পটিয়ার ৩০ জন, বোয়ালখালীর ৪২ জন, রাঙ্গুনিয়ার ৫৩ জন, রাউজানের ৭৮ জন, ফটিকছড়িতে ১৫ জন, হাটহাজারীর ৮০ জন, সীতাকুণ্ডের ৫১ জন, মিরসরাইয়ের ১৪ জন ও সন্দ্বীপের ১৮ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৪ হাজার ৪৫৯ জন। আর বিভিন্ন উপজেলার ২১ হাজার ৯৭০ জন রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা