স্বাস্থ্য

টিকা নিতে চান এক কোটি মানুষ 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে ২৪ জুলাই পর্যন্ত নিবন্ধন করেছেন এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জন মানুষ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনা টিকা সংক্রান্ত এক তথ্যে এ কথা জানা যায়।

এতে বলা হয়, ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ২১ জন। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে।

এদিকে শনিবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন।

এছাড়া শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে।

একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৮০ জন ও নারী ৪৯ হাজার ৭৮৪ জন। এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন।

তাদের মধ্যে পুরুষ ৬৮৬ জন ও নারী ৫৪২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৭ জনে।

নিবন্ধন: টিাকা নিতে www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে "সুরক্ষা" অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে এবং টিকা কার্ড সংগ্রহ করতে হবে।

এরপর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে টিকা দেয়ার তারিখ ও কেন্দ্র জানানো হলে সময় মতো সঠিক কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সাথে রাখতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা