স্বাস্থ্য

চট্টগ্রামে কমেছে মৃত্যু ও শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬০০ জন। মারা গেছে ৫ জন। করোনা শনাক্তের হার ৩০.৬ শতাংশ।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিরা চট্টগ্রাম নগরের ৪৪৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন নগরের, বাকি ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৮২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৫ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলার ৩০৯ জন।

আর এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৭ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৩ হাজার ৩২২ জন। বিভিন্ন উপজেলার ১৬ হাজার ৬৩৫ জন।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৮০২ জন। মারা গিয়েছিলেন ৯ জন। বৃহ¯পতিবার (১৫ জুলাই) আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। মারা গেছেন ১০ জন। সে তুলনায় চট্টগ্রামে একদিনে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু কমে এসেছে। কমেছে শনাক্তের হারও।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা