স্বাস্থ্য

৪০৯ চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত সারাদেশ। কোনোভাবেই থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এই পরিস্থিতি মোকাবিলায় ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে এসব চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।

আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওই দিন সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা