স্বাস্থ্য

বিএসএমএমইউয়ে দেড় লক্ষাধিক জনের করোনা পরীক্ষা

সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৮ শত ১৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

রোববার (১১ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে এসব পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে, একই ভবনের ফিভার ক্লিনিকে ১ লাখ ৫ হাজার ৪ শত ৯৫ জন রোগী সেবা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে রোববার ১ হাজার ১৫২ জন ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন। গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন।

অন্যদিকে, কেবিন ব্লকে করোনা সেন্টারে এ পর্যন্ত ১০ হাজার ১ শত ৯২ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৬ শত ৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬ শত ৪৪ জন। করোনা সেন্টারে ভর্তি আছেন ১৮১ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে নির্মিতব্য করোনা হাসপাতাল পরিদর্শন করেন। এই ফিল্ড হাসপাতাল চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। উপাচার্য জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে বিএসএমসএমইউয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা