স্বাস্থ্য

রোগীকে ৪৮ সেকেন্ড সময় দেন ডাক্তার

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের ডাক্তাররা রোগীদের গড়ে মাত্র ৪৮ সেকেন্ড করে সময় দেন৷ আর এ কারণে বেশিরভাগ ডাক্তার নাকি বুঝতেই পারেন না রোগীর মূল সমস্যাটা কোথায়৷ ব্রিটেনের মেডিকেল জার্নাল বিএমজে-তে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথায় বলা হয়েছে। ৷

৬৭টি দেশের স্বাস্থ্যসেবার তথ্য আছে এই প্রতিবেদনে৷ ভারতের রোগীরা পান প্রায় দুই মিনিট, আর পাকিস্তানে এক মিনিটের বেশি৷

১৯৪৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয় ভাষায় প্রকাশিত ১৭৯টি জরিপের তথ্য নিয়ে আলোচ্য গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ এতে ৬৭টি দেশের ২ কোটি ৮৫ লক্ষ ৭০ হাজার ৭১২টি পরামর্শ বা কনসালটেশনের তথ্য ব্যবহৃত হয়েছে৷

প্রতিবেদনে বাংলাদেশ সংশ্লিষ্ট ছয়টি জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে৷ এর মধ্যে তিনটি গবেষণাই হয়েছে ১৯৯৪ সালে৷ গবেষণাগুলোতে ৩১ হাজার ৭৬০টি কনসালটেশনের তথ্য আছে৷ আর বাকি তিনটিতে আছে (১৯৯৩, ২০১২ ও ২০১৫ সালে) মাত্র ২,০৯৬টি কনসালটেশনের তথ্য৷

শীর্ষে সুইডেন। এ দেশে রোগীরা ডাক্তারদের কাছ থেকে সাড়ে ২২ মিনিট সময় পান৷ এর পরেই আছে যুক্তরাষ্ট্র (২১ মিনিট) ও বুলগেরিয়া (২০ মিনিট)৷ এছাড়া আর অন্য কোনো দেশের রোগীরা ২০ মিনিট সময় পান না৷

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বাস করে এমন ১৮টি দেশের রোগীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে পাঁচ মিনিট বা তার চেয়ে কম সময় পেয়ে থাকেন৷

গবেষকরা বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনে অ্যাপয়েন্টমেন্ট বিষয়টি তেমন কার্যকরি নয়৷ সেসব দেশে কোনো কোনো চিকিৎসক দিনে ৯০ জনের বেশি রোগী দেখেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে৷ সূত্র: ডয়েচে ভেলে

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা