স্বাস্থ্য

সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে চীনের দেয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রম শনিবার (১৯ জুন) সকাল থেকে শুরু হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

এদিন এমবিবিএস ও ডেন্টাল শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

এর আগে শুক্রবার (১৮ জুন) রাতে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, শনিবার সকালে জরুরি বিভাগের নিচে আন্ডারগ্রাউন্ডে চীনের উপহারের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। তবে প্রথমে ঢামেকের শিক্ষার্থী ও পরে ধারাবাহিকভাবে নার্সিংয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানিয়েছেন, ঢাকা জেলায় চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে সিনোফার্মের টিকা।

এ চারটি হাসপাতাল হচ্ছে- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

এসব হাসপাতালে একটি করে টিকাকেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথ থাকবে। তাছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথ থাকবে।

তবে বুথ চালু করতে হবে টিকা গ্রহীতার সংখ্যার ওপর নির্ভর করে। ১৫০-২০০ জনের জন্য একটি বুথ চালু করা যাবে। ২০০-এর বেশি গ্রহীতা হলে দু’টি বুথ চালু করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা