স্বাস্থ্য

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে জাকাতের টাকা দান করুন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী চিকিৎসা সেবা সংস্থা গণস্বাস্থ্য পবিত্র রমজানে আদায় করা জাকাত বাংলাদেশের সর্ববৃহৎ কিডনী ডায়ালাইসিস সেন্টার ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার'-এ দান করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. খোন্দকার মুহিব উল্লাহ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানান।

ডা. মুহিব উল্লাহ বলেন, বিকল কিডনী রোগের রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিডনী রোগে আক্রান্ত রোগীদের বেশীর ভাগেরই অন্য যে কোন অসংক্রামক রোগ থাকতে পারে। কিডনী রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। রোগীদের ডায়ালাইসিসের খরচ ছাড়াও অন্যান্য চিকিৎসা খরচ, ঔষধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়। রোগীর আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, এই সকল রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়লাইসিস বন্ধ করে দিতে বাধ্য হয়। ডায়ালাইসিস সেবা ব্যয়বহুল। করোনা জনিত অতিমারী এই খরচ আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।

গণস্বাস্থ্য গত ১লা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনী রোগের রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেনা। বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালাইসিস সেন্টার ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার' সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ জন বিকল কিডনী রোগীর নামমাত্র মূল্যে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

এখানে উল্লেখ্য যে, ‘গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টার’ গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্ট্রের একটি ‌অলাভজনক প্রতিষ্ঠান।
দেশের করোনা জনিত অতিমারী ব্যবস্থাপনায় গণস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি ৫ শয্যার আইসোলেশন নিবিড় পরিচর্যাকেন্দ্র (ICU), ২০ শয্যায় করোনা ওয়ার্ড, ৮ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ৮ শয্যার নন কোভিড (ICU) চালু করেছে।

এছাড়াও নিয়মিত প্লাজমা তৈরি করে সরবরাহ করা হয় এবং করোনা রোগ নির্ণয়ের ব্যবস্থাও আছে। এ অবস্থায় আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থবান দেশ-বিদেশে বসবাস করেন তারা দান করুন, যাকাত দিন। সকল দান আয়কর মুক্ত।
ঠিকানা-গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ১৪/ই, রোড নং ৬ ধানমন্ডি, ঢাকা ১২০৫। পিবিএক্স- + ৮৮০২৯৬৭০০১-৭৫।

জাকাত পাঠানোর ঠিকানা- ব্যাংক হিসাব নাম্বার-----Gonoshasthaya Dialysis Center, A/C No : 017-1101-000001058, Swift ID : UCBLBDDHEPR, Routing Number: 245261338, United Commercial Bank, Elephant Road Branch, Dhaka-1207.

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা