স্বাস্থ্য

যে লক্ষণে বুঝবেন আপনি কিডনি সমস্যায় ভুগছেন

সান নিউজ ডেস্ক : কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি আক্রান্ত হলে একের পর এক নানা অসুখ শরীরে বাসা বাঁধে। কিডনির অসুখ হলে সহজে বোঝার উপায় নেই।

তবে কয়েকটি সাধারণ উপসর্গ দেখলে আগে থেকেই সাবধান হওয়া দরকার। চলুন জেনে নেওয়া যাক কিডনি রোগের কিছু প্রাথমিক লক্ষণ।

১.বারে বারে প্রস্রাবের সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ মতো ইউরিন পরীক্ষা করতে হবে।

২.কোনও ত্রুটি থাকলে অবশ্যই নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

৩.এ ছাড়াও, খিদে কমে যাওয়া বা সারাক্ষণ বমি বমি ভাবও কিডনির সমস্যার উপসর্গ।

৪.অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও লুকিয়ে থাকতে পারে কিডনির সমস্যা।

৫.কিডনির সমস্যা থাকলে একাধিকবার প্রস্রাবের সংক্রমণ হতে পারে, প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও হতে পারে।

৬.রক্তচাপের দ্রুত ওঠাপড়া বা সকালে ঘুম থেকে ওঠার পর যদি চোখ, মুখ, পা ফোলা থাকে তবে তা কিডনির সমস্যার উপসর্গ হতে পারে।

এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা