স্বাস্থ্য

ভারতে অজানা রোগে হাসপাতালে ৩শ জন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে অজানা রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩শ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। ঠিক কী কারণে এত মানুষ অসুস্থ হচ্ছেন, সে বিষয়ে প্রশাসন তদন্তে নেমেছে। বিবিসির এক খবরে এ তথ্য জানিয়েছে।

রাজ্যের পশ্চিম গোদাবরি জেলার ইলুরু শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এরা ইলুরু শহরের বিভিন্ন অংশের বাসিন্দা। তাদের মধ্যে পাওয়া লক্ষণ কিছুটা মৃগী রোগের মতো।

প্রাথমিক চিকিৎসার পর ৭০ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকের এখনো চিকিৎসা চলছে। আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। ৬ বছরের এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিজয়াওয়াদা শহরে পাঠানো হয়েছে। চিকিৎসক দল ইলুরু শহর পরিদর্শন করেছেন এবং তারা আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষায় সবকিছুই স্বাভাবিক পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আল্লা নানি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইলুরুতে ১৫০ ও বিজয়াওয়াদাতে ৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। অনেকেই ১০-১৫ মিনিট পর সুস্থ হচ্ছেন। পাশাপাশি, কেউই কভিড পজিটিভ নন।

আবার সিটি স্ক্যানেও কিছু ধরা পড়েনি। শুধু তাই নয়; আক্রান্ত হচ্ছেন ৮ থেকে আশি-সবাই। আপাতত সব রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে এলাকার পানি থেকে এই অজানা রোগ ছড়িয়েছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, এটি কোনও ভাইরাল ইনফেকশন হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা