স্বাস্থ্য

ভ্রমণ-উৎসবে করোনা সংক্রমণ বাড়তে পারে : ফাউসি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এ্যন্থনি ফাউসি জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, ছুটির এ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণে রাখতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সব নির্দেশনা কড়াকড়িভাবে পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) এবিসি টিভির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্থনি ফাউসি বলেছেন, লোকজনকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। তবে এটাই বাস্তবতা।

যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহ কোভিড-১৯–এর সংক্রমণ আরও বাড়বে। থ্যাংকস গিভিং ছুটির সময়ের মতো আগামী ক্রিসমাসের ছুটিতেও কড়াকড়ি থাকবে।

ফাউসি বলেছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়বে। ভ্রমণ ও উৎসবের কারণে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। থ্যাংকস গিভিং উপলক্ষে কড়া নির্দেশনার পরও যুক্তরাষ্ট্রের লাখ লাখ লোক ভ্রমণ করেছেন।

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আকাশপথে ভ্রমণ করা ছাড়াও সড়কপথে ব্যাপক ভ্রমণ ছিল সপ্তাহজুড়ে। পরিবহন নিরাপত্তা বিভাগের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দর দিয়ে গত শনিবার এক দিনেই এক কোটির বেশি মানুষ যাওয়া-আসা করেছে।

পরদিন রোববার এ মৌসুমের সর্বোচ্চ যাত্রী বিমানবন্দর দিয়ে যাতায়াত করার কথা। ডা. ফাউসি বলেছেন, পারিবারিক সম্মেলন এবং ভ্রমণের গুরুত্ব যেমন বোধগম্য, তেমনি এর পরিণতিও সামাল দিতে হবে। আরও কিছুদিন সতর্কভাবে চলাফেরার আহ্বান জানিয়ে ফাউসি বলেছেন, টিকা চলে আসছে।

টিকা গ্রহণ না করা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণের সব নির্দেশনা মেনে চলতে হবে। সংক্রমিত হয়ে পড়লে দ্রুত নিজেকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার আহ্বান জানিয়েছেন ডা. ফাউসি। যুক্তরাষ্ট্রে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ এখন কোভিড-১৯-এর সংক্রমণের শিকার। সপ্তাহে ১০ লাখের বেশি করে সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

শনিবার পর্যন্ত পাওয়া তথ্যে আমেরিকার ৪৬টি রাজ্যের হাসপাতালে সংক্রমণ নিয়ে ভর্তির সংখ্যা বাড়ছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, পোয়ের্টিরিকোসহ ১৩টি অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক মানুষ নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা