স্বাস্থ্য

ভ্যাকসিন নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়ার লড়াইয়ে অনেক পিছিয়ে গিয়েছে অক্সফোর্ড। যাদের ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছেনগোটা বিশ্বের কোটি কোটি মানুষ।

সেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের নতুন করে ট্রায়াল শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেন সংস্থার সিইও।

অ্যাস্ট্রোজেনেকার পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল, তাদের টিকা তৈরীতে ও ট্রায়ালের পদ্ধতিতে ভুল হয়েছিল। এ কারনে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে তারা যতটা আশাবাদী ছিলেন, এটি অনেক ক্ষেত্রে ততটা কার্যকরী হয়নি।

সম্প্রতি টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলাকালীন তা অত্যন্ত কার্যকরী বলে দাবি করেছিলেন আবিষ্কর্তারা। কিন্তু গুটি কয়েক স্বেচ্ছাসেবকের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় তাদের দাবি প্রশ্নের মুখে পড়ে।

দেখা গেছে, ট্রায়ালে যাদের শরীরে কম ডোজের টিকা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে ৯০ শতাংশ কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। আর যারা পুরোমাত্রায় ডোজ নিয়েছেন, তাদের শরীরে অনেকটাই কম ৬০ থেকে ৬২ শতাংশ কাজ করছে সে ভ্যাকসিন।

ভ্যাকসিন নিয়ে এখানেই প্রশ্ন তুলেছিলেন অনেকে। ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী, রোগ প্রতিরোধের জন্য দুটি ডোজই কার্যকরী। তাহলে পুরোমাত্রায় ডোজ নেওয়া স্বেচ্ছাসেবকদের শরীরে এতটা কম কাজ করল কেন?

প্রশ্নের মুখে পড়ে অ্যাস্ট্রাজেনেকার সিইও পাস্কাল সরিয়েট নতুন করে এই টিকার ট্রায়ালের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, ‘যেহেতু আমাদের গবেষণায় ত্রুটি দেখা দিয়েছে, তাই আমাদের ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণ করতে হবে।’

আর সেজন্য অতিরিক্ত আরেকটি আন্তর্জাতিক ট্রায়াল হতে চলেছে তবে এ ক্ষেত্রে ট্রায়ালে অতটা সময় লাগবে না, আর ট্রায়াল হবে কম সংখ্যক স্বেচ্ছাসেবকের মধ্যে। কারণ, আমরা জেনেছি কীভাবে ডোজ দিলে টিকাটি কার্যকর হচ্ছে।

তাদের আশা ইউরোপ বা ব্রিটেনে এই নতুন ট্রায়ালের অনুমতি পেতে সমস্যা হবে না। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের নতুন করে ট্রায়াল শুরুর অর্থ হল, ভারতের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। কারণ, ভারত সরকার যে কটি সংস্থার ওপর বাজি ধরেছে, তাদের মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটই সবচেয়ে এগিয়ে ছিল। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন, বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা