স্বাস্থ্য

রেমডিসিভির ব্যবহারে অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রেমডিসিভির ব্যবহারের কার্যকারিতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশ্ন তুললেও কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ভাইরাস নিরোধক ওষুধটি ব্যবহারে পূর্ণ অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এফডিএ জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে– ভেকলুরি (রেমডিসিভির ওষুধের ব্র্যান্ড নাম) গ্রহণের মাধ্যমে করোনা থেকে দ্রুত মুক্তি মেলে।

এক বিবৃতিতে এফডিএ আরও বলেছে- রেমডিসিভির কোভিড-১৯ এর প্রথম কোনো চিকিৎসা, যা এফডিএর অনুমোদন পেল।’ খবর আলজাজিরার।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেমডিসিভির নিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদনের ফল তুলে ধরে বিপরীত মত দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার চিকিৎসায় রেমডিসিভিরের কার্যকারিতা নেই বললেই চলে।

তবে রেমডিসিভির নিয়ে ডব্লিউএইচওর ট্রায়ালের ফল প্রত্যাখ্যান করেছে ওষুধটির উৎপাদক প্রতিষ্ঠান জিলিড।

গত মে মাসে করোনার জটিল রোগীর চিকিৎসায় রেমডিসিভির প্রয়োগের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার পূর্ণ অনুমতি দিল দেশটি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসার ক্ষেত্রেও এ ওষুধ দেয়া হয়। তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ওষুধটি কাজে দিয়েছে বলেও উল্লেখ করা হয়।

এফডিএর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার করোনা চিকিৎসায় রেমডিসিভির ব্যবহারের পূর্ণ অনুমতি দেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী, ওষুধটি পূর্ণ বয়স্ক ও ১২ বছর বয়সী শিশু বা এর বেশি বয়সী যাদের অন্তত ৪০ কেজি ওজন আছে এসব কোভিড-১৯ রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

ব্যাপারটিকে কোভিড-১৯ চিকিৎসায় মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছেন এফডিএর কমিশনার স্টিফেন হ্যান। একটি ট্রায়ালে দেখা গেছে, রেমডিসিভির গ্রহণের পর করোনায় আক্রান্ত রোগী ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা