স্বাস্থ্য

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৮, ডেঙ্গুতে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক দুই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮ জন এবং এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জন এবং ডেঙ্গু আক্রান্ত ৩০৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং ও ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে মৃত্যু ২

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে বিভাগভিত্তিক হিসেবে ঢাকাতেই সর্বোচ্চ ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া আটজনই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করা হয়।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নিবিড়ভাবে নজরদারি করছে এবং জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা