ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

ভারতীয় ওষুধ নিয়ে নতুন উদ্বেগ, তিন কাশির সিরাপে ত্রুটি শনাক্ত করলো WHO

সান নিউজ অনলাইন 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে গুরুতর সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছিল, কিন্তু এতে ব্যবহৃত ডায়াথিলিন গ্লাইকোল নামক রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার অনেক গুণ বেশি পাওয়া গেছে। এই রাসায়নিক অতিমাত্রায় গ্রহণ করলে তা মারাত্মক বিষক্রিয়ার কারণ হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।

সতর্কবার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট তিনটি সিরাপ হলো-শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের রেসপিফরেশ টিআর, এবং শেপ ফার্মার রিলাইফ। ডব্লিউএইচও’র পরীক্ষায় দেখা গেছে, এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত সীমার ৫০০ গুণ বেশি, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই সতর্কবার্তার পেছনে বাস্তব অভিজ্ঞতার ভয়াবহ নজিরও রয়েছে। ২০২৫ সালের আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ সিরাপ খেয়ে ভারতেরই ১৭ শিশু প্রাণ হারায়। এমনকি এর আগে ২০২৩ সালে আরও একটি ভারতীয় কোম্পানির কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু হয়েছিল, যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, তারা WHO’র সতর্কবার্তা সম্পর্কে অবগত এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। সংস্থাটি আশ্বাস দিয়েছে, ওষুধের গুণমান নিয়ন্ত্রণে আরও কঠোর ও নির্ভুল পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করা যায়।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা