সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরই পাশাপাশি সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানায়।

আরও পড়ুন: ভারতে গেল বাংলাদেশের ইলিশ

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৬ দিনেই মারা গেছেন ৫৭ জন। এ সময় মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭,৩৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৪,৫৪৩ জন আক্রান্ত হয়েছেন।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৫২ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। ঢাকা বিভাগে ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৪ জন ও রংপুর বিভাগে ২৩ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা