ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলায় সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে সারা দেশের হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেয়া হয় বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপদাহের কারণে কোল্ড কেস (যাদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া জরুরি নয়) এ মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

প্রতিকূল পরিবেশের জন্য হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। এ গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক ও বাচ্চারা। এবার জলবায়ু এমন পরিবর্তন হলো যে, আমরা জীবনে কখনো শুনিনি যে দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। আমাদের এগুলো ফেস করতে হবে।

আরও পড়ুন: ১৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার

তিনি বলেন, আমার কাছে যখন মেসেজ আসলো (হিট এলার্ট), আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর কাছে মেসেজ দিয়ে স্কুল বন্ধ করে দেয়ার ব্যবস্থা করেছি। কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা ও বয়স্করা।

আজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে মিটিং করেছেন জানিয়ে ড. সামন্ত লাল সেন বলেন, আমার কয়েকটা নির্দেশনা ছিল তার মধ্যে একটা হলো- বয়স্ক ও বাচ্চারা প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়।

আরও পড়ুন: কাতারের আমির ঢাকায় আসছেন কাল

হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করেছি। কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা ২ সপ্তাহ পরে করুক। হাসপাতাল খালি রাখতে বলছি। যদি চাপ হয়, তাহলে বাচ্চা ও বয়স্কদের জন্য যেন ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েক দিন বন্ধ থাকবে।

তিনি বলেন, আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যাতে আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির সঙ্গে তো আমাদের কারো হাত নেই। আমাদের রেডি রাখতে হবে।

আরও পড়ুন: সীমান্তে বিজিপির গুলিতে ২ জেলে গুলিবিদ্ধ

শিশুদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি গতকাল শিশু হাসপাতালে গিয়েছি। শিশু হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই সারা দেশের হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি। কোল্ড কেসগুলোকে এখন ভর্তি না করতে বলা হয়েছে।

শিশুদের ব্যাপারে সারা দেশের চিকিৎসকদের নিয়ে আজ থেকে একটি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা