বাস্তবে দেখুন ‘বিনা মেঘে বজ্রপাত’! (ভিডিও)
ফিচার

বাস্তবে দেখুন ‘বিনা মেঘে বজ্রপাত’! (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যে কোনও সময় যে কোনও জায়গায় বজ্রপাত হতে পারে। তবে সে সব ক্ষেত্রেই একটি বিষয় সাধারণ, তা হল আকাশ জুড়ে কালো মেঘের উপস্থিতি। কিন্তু বাস্তবে কখনও দেখেছেন, বিনা মেঘে বজ্রপাত? এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হল। বিশ্বাস না হলেও ভিডিওটি তেমনই দেখাচ্ছে, পরিষ্কার আকাশ থেকে নেমে আসছে বিদ্যুতের ঝলক।

একটি ইউটিউব চ্যানেলে ১২ আগস্ট ভিডিওটি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। আকাশ মোটের উপর পরিষ্কার, শরতের কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে বাকি আকাশটাই একদম নীল, রীতিমতো রৌদ্রোজ্জ্বল। এমন আকাশ থেকে বজ্রপাত হতে দেখা গিয়েছে বলে খুব একটা শোনা যায়নি, আর ক্যামেরায় ধরা পড়া তো আরও দূর অস্ত। কিন্তু এমনই আকাশ থেকে হঠাৎই সামনের একটি তাল গাছে বিদ্যুতের ঝলক নেমে আসে। আর তাতে তাল গাছের একটি পাতাও ভেঙে ঝুলে পড়ে।

ভিডিওটি ফ্লোরিডার টাম্পা শহরে জোনাথন মুর নামে এক ব্যক্তির দ্বারা রেকর্ড হয়। পরে সেটি ইউটিউবে স্টোরিফুল রাইটস ম্যানেজমেন্ট নামে এক চ্যানেলে আপলোড হয়। ১২ আগস্ট ভিডিওটি আপলোড হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা