ফ্যাশন

কনফারেন্স কলের জন্য আদর্শ পোশাক

লাইফস্টাইল ডেস্ক: করোনাভাইরাস পুরো বিশ্বকে ঘরে বন্ধি করে রেখেছে। তাতে ঘরের মধ্যেই অফিসিয়াল সব কাজ করতে হয়। যে হারে দুদ্দাড়িয়ে গরম পড়ছে, তাতে বাড়ি থেকে ভিডিয়ো মিটিং চলার সময় কোনো পোশাক পরেই শান্তি মিলছে না! ফরমাল পোশাক যাদের পরতেই হয়, তারাও ব্লেজার বা স্কার্ট-স্যুটের নাম শুনেই ঘামতে আরম্ভ করছেন। আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন?, শাড়ি, বিশেষ করে আমাদের সবার আলমারিতেই ডাই হয়ে পড়ে থাকা হালকা হ্যান্ডলুমের শাড়ি এই গরমে কী দারুণ আরামদায়ক হতে পারে? সঙ্গে সুন্দর একটা ব্লাউজ পরুন বিদ্যার মতো। হালকা গয়না বেছে নিন। সামান্য কাজল, অল্প লিপস্টিক আর ছোট একটা টিপেই আপনাকে দারুণ সুন্দর দেখাবে। গোসল সেরে খোলা চুল ছড়িয়ে দিন পিঠের উপর -– হার মেনে যাবে দারুণ ফ্যাশনেবল চুলের কেতাও!

শাড়ি যারা প্রায়ই পরেন এবং সুন্দরভাবে ক্যারি করতে পারেন, তারা সবাই জানেন যে উলটোদিকে থাকা সবাই কমপ্লিমেন্টের বন্যায় ভাসিয়ে দেন! আমাদের দেশের নানা প্রান্তে এত ধরনের হাতের কাজ আছে, এত রকম শাড়ি আছে যে গুনে শেষ করা যায় না। আপনি দেশি-বিদেশি যে কোনো ক্লায়েন্টের সামনে নিজের ঐতিহ্যকে শাড়ির মাধ্যমে যেভাবে তুলে ধরতে পারবেন, তেমনটা আর কোনো পোশাকের দ্বারা সম্ভব হবে না।

যারা শাড়ি খুব ভালোভাবে পরতে পারেন না, তাদেরও কোনো অসুবিধে নেই – ভিডিয়ো কনফারেন্সে অত পারফেক্টলি পিন করে শাড়ি পরার দরকার নেই একেবারেই! মোটের উপর আচলটা গুছিয়ে রাখুন বিদ্যা বালনের মতো, তা হলেই হবে!

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা