ফ্যাশন

বিশ্ব মাতাবে ফ্যাশন ট্রেন্ড

সান নিউজ ডেস্ক : ফ্যাশন দুনিয়ায় বেশ কিছু পরিবর্তন এসেছে। করোনা মহামারির কারণে ফেস মাস্ক অন্যতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে। এছাড়া কম-বেশি সবাই হাইজিন মেনে চলা যায় এমন পোশাক ও অনুষঙ্গ বেছে নেয়ার চেষ্টা করেছেন।

বিশ্বজুড়ে বহু ফ্যাশন ইভেন্ট বাতিল হয়ে গেছে। ফলে ডিজাইনারদের নতুন সব কাজ প্রকাশের ধারাও ছিল তুলনায় কম। এ বছরে এসব বাধা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে ফ্যাশন ইন্ডাস্ট্রি।

২০২১ সালে কেমন ফ্যাশন পছন্দ করবেন তরুণরা? কেমন ট্রেন্ডই বা মাতাবে বিশ্ব? ভোগ এবং দ্য ট্রেন্ড স্পটার ম্যাগাজিন জানাচ্ছে সেটাই

বিশ্ব মাতাবে যেসব ফ্যাশন ট্রেন্ড

* ফেস মাস্ক থাকবে বছরজুড়ে। তবে রঙিন ও ঝলমলে মাস্কের বদলে কালো মাস্কের ট্রেন্ড চলবে এ বছর।

* ফ্যাশনে ফিরে আসবে বাইকার লেদার জ্যাকেট।

* বেলুন স্লিভ বা ফোলা হাতার পোশাকের প্রচলন দেখা যাবে।

* ফিশনেটের আধিক্য বাড়বে ফ্যাশনে।

* আশির দশকের ঢিলা জ্যাকেট/ব্লেজারের চল ফিরে আসবে নতুন করে।

* গাঢ় রঙের সিল্কি ও ফ্লোরাল হেড স্কার্ফে চুল বাঁধতে পছন্দ করবেন ফ্যাশনসচেতনরা।

* পোশাকে প্যাস্টেল রঙ প্রাধান্য পাবে।

* সাদা রঙের হাই বুটের প্রচলন থাকবে বছরজুড়েই ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা