ফ্যাশন

শীতের বাজারে-নানা ডিজাইনের জুতার সমাহার

রাজধানীর জুতার বাজার ঘুরে দেখা গেল ছেলেদের জন্য ফরমাল, সেমি-ফরমাল তো আছেই, সেই সঙ্গে রয়েছে স্নিকার্স, কেডস, লোফার ও বুট জুতার আলাদা কালেকশন। এগুলো সেমি-ক্যাজুয়াল ও ক্যাজুয়াল কালেকশন। ছেলে-মেয়ে উভয়েই পরছে এসব শীতের জুতা। এছাড়া শীতে ক্যাজুয়াল স্পোর্টি জুতার চাহিদাও থাকে অন্য সময়ের তুলনায় বেশি। আরও আছে শীতের জুতার কাপল সেট। ছেলে ও মেয়েদের নকশা মেলানো জুতোর এই সেটের চাহিদাও কম না। পোশাকের সঙ্গে জুতা মেলানোর ক্ষেত্রে মাথায় রাখুন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। অফিসের পরিবেশে একরকম, আবার বন্ধুদের আড্ডায় আরেকরকম, পার্টিতে গেলে একটু জমকালো–এভাবেই স্থানভেদে বদলে যাবে জুতার ধরন ও নকশা।

স্নিকার্স ও কনভার্স

পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে স্নিকার্স বা ক্যানভাস বেশ মানিয়ে যায়। এই জুতা দেখতে যেমন ট্রেন্ডি তেমনি পায়ের সুরক্ষায়ও অতুলনীয়। সারা দিনের ছোটাছুটিতে পায়ে আরাম দেবে এই ধরনের জুতা। পায়ের ক্লান্তি আনে না। তাই দীর্ঘক্ষণ পড়ে থাকা যায়। বিভিন্ন রং ও ডিজাইনের স্নিকার্স মিলবে বাজারে।

বুট

চামড়ার বুট জনপ্রিয় হলেও দামের বিবেচনায় সিন্থেটিক লেদার ম্যাটেরিয়ালেও এখন খাঁটি চামড়ার লুক দেওয়া হচ্ছে। পশ্চিমা পোশাকের সঙ্গে বিশেষ করে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে খুব মানায় বুট জুতা। কোনো কোনো বুটের গোড়ালি পর্যন্ত উঁচু, কোনোটা আবার গোড়ালি ছাড়িয়ে আরও ওপরে উঠেছে। মেয়েদের জন্য হাঁটুসমান বুটও পাওয়া যাচ্ছে। হিল, মাঝারি হিল ও ফ্ল্যাট সব ধরনের বুটই পাবেন বাজারে। শীতে লং সোয়েটার, স্কার্ট, জিন্স, টি-শার্ট, পুলওভার সব কিছুর সঙ্গেই মানিয়ে যায় বুট জুতা।

লোফার

লোফার শু ছেলে এবং মেয়ে উভয়ের কাছে জনপ্রিয়। ডিজাইনাররাও ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা করে নকশা করছেন বাহারি নকশার লোফার। উজ্জ্বল সব রঙের দেখা মিলবে শীতের লোফারে। চিরায়ত সাদা-কালোর পাশাপাশি দাপটের সঙ্গে জায়গা করে নিচ্ছে লাল, কফি, সোনালি, রুপালি, ক্রিম, সবুজ, নীলের নান শেড।

ব্যালেরিনা

ফ্যাশনপ্রেমীদের কথা মাথায় রেখেই মেয়েদের জন্য ব্যালেরিনার ডিজাইন ও রঙে আনা হয়েছে বৈচিত্র্য। কালো, মেরুনসহ ডার্ক রঙে কাজ করা হয়েছে বেশি। ফ্লোরাল প্রিন্ট ও চেক প্রিন্টে কাজ করা ভ্যালেরিনায় এবারও চোখ থাকবে তরুণীদের। স্কার্ট, লং গাউন বা পার্টি পোশাকের সঙ্গে ব্যালেরিনা শু বেশ মানানসই। চাইলে পরতে পারেন দেশি পোশাক শাড়ির সঙ্গেও।

কোথায় পাবেন, দরদাম

বাটা, বে, জেনিস, গ্যালারি এপেক্স, হাসপাপিজ, লিবার্টি, জেনিস, অরিওন, লা মোডসহ নানা নামিদামি ব্র্যান্ডগুলো শীত উপযোগী নকশার ব্র্যান্ডের জুতা এনেছে। ব্র্যান্ড ছাড়াও ঢাকায় জুতার সবচেয়ে বড় মার্কেট এলিফ্যান্ট রোড। প্রায় সব ধরনের জুতা মিলবে এখানে। এছাড়া নিউ মার্কেট, চৌরঙ্গী মার্কেট, পল্টন, বায়তুল মোকাররম, মালিবাগ, ফার্মগেট, মিরপুর ও উত্তরার বিভিন্ন শপিং মলে পাবেন বাজেটের নাগালের শীত নকশার জুতা। ব্র্যান্ডের জুতা চাইলে বাজেট কিছুটা বাড়াতে হবে। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শীতের জুতার দাম ২ হাজার টাকা থেকে শুরু হয়ে ১২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। নন-ব্র্যান্ডের জুতা দামাদামি করে সাধ্যের মধ্যেই মিলে যাবে। নন-ব্র্যান্ড জুতা ৫০০ টাকা থেকে শুরু করে ১৪ হাজার টাকায় পেয়ে যাবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা