ছবি: সংগৃহীত
পরিবেশ

ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিনিধি: আজ ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে থাকলেও আজ অন্য শহরের চেয়ে অনেক বেশি দূষিত রয়েছে রাজধানীর বাতাস।

আরও পড়ুন: দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচকে ঢাকার স্কোর ৩৪৬। ঢাকায় বাতাসের এ মান ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। আক্রার স্কোর ১৯২।

এ সময় সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। এ শহরের স্কোর ১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার ও যুক্তরাষ্ট্রের আরেক শহর সল্ট লেক সিটি।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে বিষয়ে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

এ সূচকে, স্কোর ০-৫০ ভালো বায়ু, ৫০-১৫০ মাঝারি বা সহনীয় বায়ু, স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আরও পড়ুন: ভাষার মাস শুরু

আইকিউএয়ারের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬০ গুণ বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা