ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার নাম। এ দিন ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ৬ জেলায় শেখ হাসিনার জনসভা কাল

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে দেখা যায়, ঢাকার স্কোর ৩২৮। বাতাসের এ মান দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

এ সময় ৩১১ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ২৬৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, ২০৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে উজবেকিস্তানের তাসখন্দ এবং ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঘানার আকরা।

আরও পড়ুন: শীত কমার আভাস

এছাড়া একিউআই স্কোর ১৯০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, ১৮৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে ভারতের কলকাতা, ১৮১ স্কোর নিয়ে অষ্টম স্থানে ভারতের মুম্বাই, ১৭৪ স্কোর নিয়ে নবম স্থানে আফগানিস্তানের কাবুল এবং ১৭৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের শেনিয়াং।

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

আরও পড়ুন: বিমানবন্দর সড়কে ট্রাফিক নির্দেশনা

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

উল্লেখ্য, সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে তাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা