ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়ু আজ দুযোর্গপূর্ণ অবস্থায় রয়েছে। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ৩২১ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে এ শহর।

আরও পড়ুন: ঘন কুয়াশার আভাস

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৮ টা ১৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।

এ দিন দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো। শহরটির স্কোর ২১২। অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, শহরটির স্কোর ২১১ এবং বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

তালিকায় ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঘানার আক্রা। শহরটির বায়ুমান অস্বাস্থ্যকর। পঞ্চম স্থানে ভারতের আরেক শহর দিল্লি। দিল্লির স্কোর ১৮১ এবং বায়ুর মান অস্বাস্থ্যকর।

ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৭৫। সপ্তম স্থানে মঙ্গোলিয়ার উলানবাটর এবং স্কোর ১৬৮। অষ্টম পাকিস্তানের আরেক শহর করাচি এবং স্কোর ১৬৭। স্কোর ১৬৬ নিয়ে নবম কুয়েত সিটি এবং স্কোর ১৬৪ নিয়ে দশম স্থানে রয়েছে নর্থ মেসিডোনিয়ার স্কোপজে।

আরও পড়ুন: আতশবাজি-ফানুস-মশাল মিছিল নিষিদ্ধ

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা